আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞায় পল্লী উদ্যোক্তাদের মাঝে বিআরডিবি’র ঋণ বিতরণ 

আবদুল্লাহ আল মামুন:
এসেছে পল্লীর শুভ দিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” এ স্লোগানে দাগনভূঞা উপজেলার পল্লী উদ্যোক্তাদের মাঝে এসএমই ঋণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ জুন) দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দাগনভূঞা উপজেলা কার্যালয়ের আয়োজনে
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ঋণ সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা।

এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফিরোজ উদ্দিন, পল্লী উন্নয়ন কার্যালয়ের অন্যান্য কর্মচারীরাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত পল্লী উদ্যোক্তা ঋণ বিতরণ কর্মসূচির আওতায় উপজেলার ৩ জন পল্লী উদোক্তার মাঝে ২ লাখ ৫০ হাজার টাকা হারে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার এসএমই ঋণ বিতরণ করা হয়।


Top