আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞায় পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং

আবদুল্লাহ আল মামুন:
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের ব্রিফিং দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফেনী জেলা কমান্ড্যান্ট মোঃ হেলাল উদ্দীন ও দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান।

রবিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ কে এম রুহুল আমিন ভূঁইয়া, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও আনসার ভিডিপি প্রশিক্ষিকা দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন।

আনসার ভিডিপি সদস্য-সদস্যাগণকে যথাযথভাবে আইনশৃংখলা রক্ষায় পদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ব্রিফিং দেন জেলা কমান্ড্যান্ট। পূজায় দায়িত্ব প্রাপ্ত সদস্যদের উদ্দেশ্যে জেলা কমান্ড্যান্ট মোঃ হেলাল উদ্দীন  বলেন, কোনো অপশক্তিকে আমাদের সাম্প্রদায়িক এ সম্প্রীতিকে বিনষ্ট করতে দেওয়া হবে না। তাই এবারের শারদীয় দুর্গোৎসবে দাগনভূঞা উপজেলার ১৯টি পূজা মন্ডপে ১২৮ জন আনসার-ভিডিপি সদস্যরা আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পূর্ণার্থীসহ মন্ডপে আগত সর্বসাধারণের জানমাল রক্ষার দায়িত্ব পালনে আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে। কারও কোনো সমস্যা হলে আমাকে অথবা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে জানাতে হবে। ব্রিফিং কার্যক্রমে দূর্গা পূজা মন্ডপসমূহে দায়িত্ব পালনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন জেলা কমান্ড্যান্ট।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৯টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন ১২৮ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা। এরমধ্যে পুরুষ ৯০ জন ও মহিলা ৩৮ জন।


Top