আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞায় প্রতারণা করে পালিয়ে গেল গৃহবধূ কোহিনূর

বিশেষ প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর (৩নং ওয়ার্ড) মুজা বেপারী বাড়ির লায়লা আক্তার কোহিনূর (৪১) নামের এক গৃহবধূর প্রতারণার শিকার একই বাড়ির কয়েক পরিবার।

কোহিনূর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের মুজা বেপারী বাড়ির প্রবাসী আবদুল ছামাদের স্ত্রী।

ভুক্তভোগী শেফালী আক্তার জানান, কোহিনূর বিভিন্ন এনজিও থেকে লোন নেয়। সেখানে জামিনদার হিসেবে আমার ছবি, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার ব্যবহার করে লোন নেয়। এছাড়াও আমার কাছ থেকে হাওলাত হিসেবে বিভিন্ন সময় ২ লক্ষ টাকা নিয়েছে এবং বেড়াতে যাবে বলে আমার স্বর্ণালংকার নিয়েগেছে।
প্রতারণার শিকার একই বাড়ির বুলবুলি ও ইয়াছমিন জানান, একই কায়দায় এনজিও থেকে লোন নিয়ে আমাদের ছবি আইডিসহ সংশ্লিষ্ট কাগজপত্র ব্যবহার করে জামিনদার করা হয়। একই এলাকার আরও কয়েকজন জানান, ওই গৃহবধূ বিভিন্ন সময় এলাকার বেশ কয়েকজন থেকে হাওলাত ও প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা নিয়ে গত প্রায় দুই মাস আগে পালিয়ে যায়। ভুক্তভোগী শেফালী আক্তারের স্বামী মোঃ আবুল হোসেন ছোটন জানান, ওই গৃহবধূর প্রতারণার শিকার হয়ে এখন অনেক পরিবার নিঃস্ব হয়েগেছে। তিনি আরও জানান, এবিষয়ে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করব। কোহিনূরকে ধরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেন। কেউ তার সন্ধান দিতে পারলে উপযুক্ত সম্মান করা হবে। সন্ধান পেলে নিচের দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। (০১৮২৫-২৯৯৯৫৭ আবুল হোসেন ছোটন)।

এবিষয়ে অভিযুক্ত কোহিনূরের দুইটি মোবাইল নাম্বারে বারংবার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।


Top