আজ || মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন    
 


ফেনীর দাগনভূঞায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

দাগনভূঞা প্রতিনিধি:

“প্রাণিসম্পদে ভরবো দেশ” গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে প্রাণিসম্পদ প্রদর্শনী
সেবা সপ্তাহ ও  সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সহযোগিতায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মাঠ সহকারী মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন
পল্লী বিদুৎ ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ইউডিএফ মোঃ ইসমাইল হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিজন বিহারী ভৌমিক, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা ডেইরী ফারমার্স এসোসিয়েশনের সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ ও সহ সভাপতি আবু নাছের তুহিন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারী এবং উপজেলা বিভিন্ন এলাকার প্রান্তিক খামারিরা উপস্থিত ছিলেন।

এসময় প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয় ।


Top