আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞায় বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তীতে নানা আয়োজন

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন, কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২৮ মে) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন নুসরাত জাহান দিনা। এসময় থানার উপপরিদর্শক (এসআই) রাইটনসহ বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা। শেষে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।


Top