আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ৬০ শিশুকে বিনামূল্যে সুন্নতে খতনা

আবদুল্লাহ আল মামুন:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দাগনভূঞা পৌরসভার উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে ৬০ শিশুকে সুন্নতে খতনা করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৭ মার্চ) পৌর কার্যালয়ের হলরুমে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

 

 

পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নূরুল হুদা সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ হোসেন, পৌর কাউন্সিলর মোঃ একরামুল হক ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়াও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

এসময় পৌরসভার পক্ষ থেকে শিশুদের মাঝে লুঙ্গি, গেঞ্জি, টুপি প্রদান করা হয়। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
সুন্নতে খতনা কমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলর একরামুল হক জানান, ২০১৯ সাল থেকে এ সুন্নতে খৎনা চালু করে পৌরসভা। প্রতিবছরই এ কার্যক্রম চলছে এবং আগামীতেও অব্যাহত থাকবে।


Top