আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন:
ফেনীর দাগনভূঞায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে উপজেলার আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মাঠে এই ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম এর সভাপতিত্বে ও সিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিষ দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন।

বিশেষ অতিথি ছিলেন  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইস্কান্দর নূরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ শাহাদাত হোসেন চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার জিএম নাহিদুল হাসান, সহকারী শিক্ষা অফিসার দিলরুবা লাইলী, দাগনভূঞা প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ এনায়েত উল্যাহ, রামনগর খাজা মাঈন উদ্দিন চিশতী (রাঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিজির আহমেদ পলাশ,

পূর্ব চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন, তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়া উল হক জিয়া ও এনায়েত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজেশ মজুমদার প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বালক দল খেলায় ২-১ গোলে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চাম্পিয়ন হয় সালামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে বালিকা দল খেলায় ১-০ গোলে কৃষ্ণরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চাম্পিয়ন হয় কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করা হয়।


Top