আজ || বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন    
 


ফেনীর দাগনভূঞায় বিশ্ব তামাকমুক্ত দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন:
ফেনীর দাগনভূঞায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বুধবার (৩১ মে) সকালে উপজেলা অফিসার্স ক্লাব সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আইনুল হোসাইন জিলানী এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন পাটোয়ারী, স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার জুলফিকার হাসান বাপ্পী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইফতেখার উদ্দিন চৌধুরী ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এছাড়াও সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীরা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা তামাকের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরেন। তামাকের কুফল ও তামাক মুক্ত দেশ গঠনে করণীয় বিষয়ের উপর আলোকপাত করেন। এছাড়াও তামাকের ব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা করেন।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া এর  নেতৃত্বে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


Top