আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টাবর) সকালে আতাতুর্ক সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আতাতুর্ক মিজান মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আতাতুর্ক সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইমাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও দাগনভূঞা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়েজ আহমেদ। বিশেষ বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ এনায়েত উল্যাহ, অত্র বিদ্যালয়ের সাবেক পরিচালনা পর্ষদের সদস্য মোঃ জসিম উদ্দিন ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। আরও বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান দিনা ও নবম শ্রেণির শিক্ষার্থী রাসিক বিন আমিন। এছাড়াও অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভার বক্তারা বলেন, এ দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়। একজন শিক্ষক তার মেধা, শ্রম, ও প্রজ্ঞার মাধ্যমে ছাত্রদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলেন। সমৃদ্ধ জাতি গঠনের মূল পথিকৃৎ শিক্ষকরা। শিক্ষকরা শুধু মানুষ গড়ার কারিগর নয়, জাতি নির্মাণের অভিভাবক। তাই শিক্ষকদের কখনই অবহেলা করা উচিত নয়।


Top