আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আবদুল্লাহ আল মামুন:
“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাগনভূঞা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে র‍্যালিটি উপজেলা পরিষদ বিজয় চত্বর থেকে বের হয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে অফিসার্স ক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা।

উপজেলা আইসিটি অফিসার মোঃ মহসিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ হাওলাদার। আরও বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) মোঃ আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জুলফিকার হায়দার,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম। এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী, উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ মাছুম বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহাম্মদ করিম, ইউডিএফ মোঃ ইসমাইল হোসেন, দাগনভূঞা একাডেমির শিক্ষক মোঃ আবদুল জলিল। এছাড়াও শিক্ষার্থী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী ও সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা হাত দোয়ার উপর গুরুত্ব আরোপসহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য সকলকে সচেতন করেন এবং জীবানুমুক্ত না থাকলে শরীরে বিভিন্ন ভাইরাস আক্রান্ত হয় বলেও সর্তকর্তসহ বিভিন্ন দিকনিদের্শনা মূলক বক্তব্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবসের সমাপ্তি করেন।


Top