আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞায় মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

দাগনভূঞা প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত ৭ দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা নব-উত্তরণ খেলাঘর আসর কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নবউত্তরণ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মানবাধিকারকর্মী মমতাজ উদ্দিন মিলনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কুদরাত হোসেন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম কমল ও অত্র প্রশিক্ষণের প্রশিক্ষক মোঃ শাহাদাত হোসেন। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান করা হয়। উল্লেখ্য, সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে ৩০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।


Top