আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞায় শ্রী চৈতন্য ভাবামৃত সংঘের উদ্যোগে মহোৎসব অনুষ্ঠিত

দাগনভূঞা প্রতিনিধি:
বিশ্বজননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় দাগনভূঞা উপজেলার বৈরাগীরহাট শ্রী চৈতন্য ভাবামৃত সংঘের আয়োজনে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের বৈরাগীরহাট ডাঃ নিবারন চক্রবর্তী বাড়ীতে শ্রীশ্রী মহানামযজ্ঞের অধিবাস কীর্তন পরিবেশন, শ্রীমদ্ভাগবত পাঠ, বেদবাণী পাঠ, অধিবাস কীর্তন, রাজভোগ ও মহাপ্রসাদ বিতরণসহ লীলা প্রদর্শন অনুষ্ঠিত হয়।

এতে প্রতিশ্রুত কীর্ত্তনীয়া ছিলেন বরিশাল হতে আগত শ্রী গোপালকৃষ্ণ সম্প্রদায়, পটুয়াখালীর শ্রী নন্দগোপাল সম্প্রদায় এবং সিলেট হতে আগত শ্রী মোহনলাল সম্প্রদায় ও নোয়াখালী হতে আগত শ্রী বলদেব জিউর  সম্প্রদায়।
অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন পরিমল চন্দ্র দেবনাথ ও সঞ্জয় চন্দ্র নাথসহ শ্রী চৈতন্য ভাবামৃত সংঘের অন্যান্য নেতৃবৃন্দরা।
এসময় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকা হতে আগত হাজারো ভক্তশ্রোতা উপস্থিত ছিলেন।


Top