আজ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


ফেনীর দাগনভূঞায় সপ্তাহ ব্যাপী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু

আবদুল্লাহ আল মামুন:
ফেনীর দাগনভূঞা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত ৭ দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা নবউত্তরণ খেলাঘর আসর কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী।

নবউত্তরণ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মানবাধিকারকর্মী মমতাজ উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কুদরাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফ উদ্দিন আহমেদ, সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি এম শরীফ ভূঞা ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া ও পুলক দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কাওছার উদ্দিন।

উল্লেখ্য, সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে ৩০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করছেন।


Top