আজ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


ফেনীর দাগনভূঞায় সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞায় রামনগর ইউনিয়ন পরিষদ ও পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নে সরকারের সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার রামনগর ও পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের হলরুমে অনুষ্ঠিত পেনশন স্কিম রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা।

রেজিস্ট্রেশন উদ্বুদ্ধকরণ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা সরকারের সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন সুবিধা ও সরকারের উদ্দেশ্য লক্ষ্য তোলে ধরেন। তিনি সবাইকে সরকারের এ পেনশন স্কিমে রেজিষ্ট্রেশন করার জন্য আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, পূর্ব চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির রঞ্জন ভৌমিক, পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রায়হান, রামনগর ইউপি সচিব (অতিরিক্ত দায়িত্ব) আবদুস সালাম,পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন পরিষদের সচিব নূরুল হুদা ও সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় রামনগর ও পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের নারী পুরুষসহ বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন।

শেষে পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাঝে সর্বজনীন পেনশন স্কিম রেজিষ্ট্রেশন কার্ড তুলে দেন ইউএনও।


Top