আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞায় সানরাইজ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ফলজ চারা বিতরন

ফেনী প্রতিনিধি :

ফেনীর দাগনভূঞায় সানরাইজ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ফলজ চারা বিতরন

“দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাটি” এ স্লোগানকে সামনে রেখে সমাজ পরিবর্তনের অঙ্গিকার নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান ও বিনামূল্য গাছের চারা বিতরণ মঙ্গলবার সকালে পশ্চিম পূর্বচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।


মুজিব বর্ষ ও প্রধানমন্ত্রীর এক কোটি চারা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠানে সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক এম শরীফ ভূঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান।
উপসহকারি কৃষি কর্মকর্তা ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মারুফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি সামছ উদ্দিন বি.কম, ইউপি সদস্য মুজিবুল হক চৌধুরী, ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক কাজী ইফতেখার, পশ্চিম পূর্বচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, ঢাকা বার্তা সম্পাদক মাসুদ রানা, আজকের সময় স্টাফ রিপোর্টার শহীদুল ইসলাম, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন প্রমুখ। কৃষি মন্ত্রণালয়ের প্রধান বীজ তত্ববিধ ও ফাউন্ডেশনের উপদেষ্টা কৃষিবিদ আজিম উদ্দিনের সহযোগিতায় স্থানীয় কৃষকদের মাঝে শতাধিক ভিয়েতনাম নারিকের চারা, ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরন করা হয়। শেষে অতিথিবৃন্দ ফলের চারা রোপন করে বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন।


Top