আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞায় হরতালের সমর্থনে বিএনপির মিছিল

দাগনভূঞা প্রতিনিধি:

বিএনপির ডাকা হরতালের সমর্থনে দাগনভূঞায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক এর নেতৃত্বে মিছিলটি করেছে যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে দাগনভূঞা বাজারের বসুরহাট রোড থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফেনী রোডে গিয়ে শেষ হয়।

মিছিল থেকে সরকারের পদত্যাগ চেয়ে হরতালের সমর্থনে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের সহ সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক জানান, আমরা হরতালের সমর্থনে মিছিল করেছি। অবৈধভাবে একতরফা নির্বাচনের যে চেষ্টা হচ্ছে, তা কোনোদিন সফল হবে না।

জনগণ আজ এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছে। তারা রাজপথে নেমে এসেছে। জনগণকে নিয়ে এ সরকারের পদত্যাগ না ঘটিয়ে বিএনপি নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না। সব কারাবন্দি নেতাদের মুক্তি, জামিন এবং অবিলম্বে নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি অভিযান বন্ধের দাবি জানাই।


Top