আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

দাগনভূঞা প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিবেদিতা চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ করিম, উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) মোঃ ইস্কান্দর নূরী, বীর মুক্তিযোদ্ধা পিয়ার আহমেদ, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও থানার উপপরিদর্শক (এসআই) মোঃ ফখরুল ইসলাম প্রমুখ। এছাড়াও সভায় শিক্ষক, সিনিয়র স্টাফ নার্স, এনজিও প্রতিনিধি ও স্বাস্থ্য কর্মীরা অংশগ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে ১ জুন দিনব্যাপি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সারাদেশের ন্যায় দাগনভূঞা উপজেলার ১৯৩ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৫ হাজার ৯৫৭ শিশুকে ১ টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৩৯ হাজার ১০০ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।


Top