আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর ফুলগাজীতে খড়ের গাদায় চাপা পড়ে প্রবাসীর স্ত্রী সহ দুই সন্তানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদের হাট ইউনিয়নে খড়ের গাদার নিচে চাপা পড়ে প্রবাসীর স্ত্রী সহ দুই সন্তানের মৃত্যু হয়েছে। বুধবার ২০ সেপ্টেম্বর উপজেলার আমজাদহাট ইউনিয়নে দক্ষিণ ধর্মপুর গ্রামে এ মর্মান্তিক দূঘটনাটি ঘটে। নিহতরা হলেন,ঐ ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর তিতা ফকির বাড়ির প্রবাসী টিপু আলমের স্ত্রী জাহানার আক্তার সুমি (৩৫), ছেলে সাইমুন (৫) ও আবু সাঈদ(২)।

স্থানীয় সূত্রে জানা যায়, টিপুর স্ত্রী সুমি ঘটনার দিন দুপুরের দিকে বাড়িতে থাকা নিজেদের খড়ের গাদা থেকে খড় নেওয়ার সময় খুটি ভেঙে পুরো গাদাটি তাঁর উপর এসে পড়ে। এ সময় মায়ের সঙ্গে থাকা ছোট্ট শিশু সাইমুন ও আবু সাঈদ ও খড়ের নিচে পড়ে যায়।

বিষয়টি জানতে পেরে বাড়ির লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে মুমূর্ষু অবস্থায় সেখান থেকে তাদের উদ্ধার করে পাশের উপজেলা ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩জনকেই মৃত ঘোষণা করেন।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করে বলেন,নিহতদের মরদেহ ওই স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


Top