আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর মহিপালে ভুয়া সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী

ফেনী প্রতিনিধি:

ফেনীর মহিপাল সার্কিট হাউজ রোড এলাকা থেকে মো. নাজমুল হাসান (২৫) নামের এক ভুয়া সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার সন্ধ্যা ৭টার দিকে মহিপাল এলাকা থেকে যৌথবাহিনী অভিযান করে তাকে আটক করে। আটক ব্যক্তি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কাটাফুল গ্রামের মো. মিলন আলীর ছেলে।

সেনাবাহিনীর অফিসার লেফটেন্যান্ট ফাতিন ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সেনা পোশাকে এক ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করছে সার্কিট হাউজ রোড এলাকায়। এসময় ওই এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। এসময় ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ তল্লাশি করে সেনা পোশাক, কমবেট টাওজার, কমবেট ক্যাপ, সেনা পোশাক পরিহিত ৩টি পাসপোর্ট সাইজের ছবি, সেনাবাহিনীর চেতনা ও মূল্যবোধ সম্বলিত আইডি কার্ড, আনুমানিক ৪৫ জনের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন পত্র, নাগরিকত্ব সনদ, সেনাবাহিনীর প্রচ্ছদের ছবি লাগানো মোবাইল, সিম কার্ড পাওয়া যায়। আটক ব্যক্তিকে রাতে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরা জানান, ফেনীর মহিপালের সার্কিট রোড় এলাকায় সেনাবাহিনীর পরিচয়ে ঘোরাফেরা করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালায়। এসময় সাথে থাকা একটি ব্যাগসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।


Top