আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর সোনাগাজীতে প্রাইভেট কার ধুমড়েমুচড়ে কলেজ ছাত্র নিহত

ফেনী প্রতিনিধি:

ফেনীর–সোনাগাজী পুরাতন রাস্তার মাথায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাকিল হক শান্ত (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শাকিলসহ তিন বন্ধু ফেনী থেকে মুহুরি প্রজেক্ট যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শাকিল ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের কচি ভিলার মালিক সিরাজুল হকের ছেলে। তিনি ফেনী সরকারি কলেজের স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিল তার প্রাইভেটকার চালিয়ে সোনাগাজী থেকে ফেনীতে আসার পথে ফেনী–সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের পুরাতন রাস্তার মাথা নামক স্থানে দুর্ঘটনায় পতিত হন। স্থানীয়রা আহত আবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। অপর দুই বন্ধু মারাত্মক আহত হন।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Top