আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর সোনাগাজীতে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার

ফেনীর প্রতিনিধি :

ফেনীর সোনাগাজীতে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে তমিজ উদ্দিন নয়ন (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। নয়ন ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি সম্পর্কে নির্যাতিত ছাত্রীর চাচা হন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মতিগঞ্জ ভাদাদিয়া গ্রামের চুনি মাঝি বাড়ির বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ, নির্যাতিতার পরিবার ও এলাকাবাসী জানায়, ভাদাদিয়া গ্রামের চুনি মাঝি বাড়ির মৃত সৈয়দ আহম্মদের ছেলে তমিজ উদ্দিন নয়নের বাড়ির সামনে একটি ফার্নিচারের দোকান রয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার দোকানের এক কর্মচারীর স্কুলপড়ুয়া মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় দোকানে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করেন নয়ন।

ঘটনাটি কাউকে জানালে তাকে ও তার বাবাকে হত্যার হুমকিও দেন নয়ন। বিষয়টি নয়নের স্ত্রী দেখে ফেললে তার মুখ বন্ধ করার জন্য তাকেও মারধর করেন তিনি। কিন্তু স্বামী-স্ত্রীর ঝগড়ার সময় বিষয়টি জানাজানি হলে ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ওই ছাত্রী তার বাবা-মায়ের কাছে ঘটনা খুলে বলে।  সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো. আবদুর রহিম সরকার জানান এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে রাতেই তমিজ উদ্দিন নয়নকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।

 


Top