আজ || মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন    
 


ফেনীর সোনাগাজীতে সরকারি রাস্তার জায়গা দখল করে ঘর নির্মাণ

বিশেষ প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে সরকারি রাস্তার জায়গা দখল করে ঘর নির্মাণ

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদে সরকারি যাতায়াতের রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে সোনাগাজীর সদর ইউনিয়নের মৃত তাজুল হকের ছেলে সিরাজুল ইসলামের বিরুদ্ধে।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর (মায়ানগর) শাখা রাস্তার হতে সদর ইউনিয়ন বর্ডার রাস্তায় যাওয়ার সরকারি কাচা রাস্তা দখল করে ঘর নির্মাণ করেন সিরাজুল ইসলাম।

 

জনবহুল গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ার পথে। ওই রাস্তায় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আরম জহির একাধিকবার ইউনিয়ন পরিষদের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসীর চাচ্চু মিয়া, নুর ইসলাম, নুরুল হুদা, শাহ জাহান, মাহবুবুল হক, জামাল উদ্দিন, হানিফ, জসিম উদ্দিন, রোকেয়া আক্তার, ফাতেমা আক্তার, আকলিমা আক্তার জানান,

রাস্তাটি সচল রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। এ রাস্তাটি বন্ধ হলে তাদের যাতায়াতের ব্যবস্থা বন্ধ হবে, অন্যদিকে অন্তত ১০০ পরিবারের চলাচলের পথ বন্ধ হওয়ার উপক্রম রয়েছে।

অভিযোগ অস্বীকার করে সিরাজুল ইসলাম বলেন, রাস্তা দখল করে নয়, ক্রয়কৃত জমির ওপর ঘর নির্মাণ করছি। বর্তমানে রাস্তা হিসেবে ব্যবহৃত জায়গা আমার নিজস্ব সম্পত্তি।

এ বিষয়ে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির বলেন, আমি লিখিত অভিযোগ পেয়ে গ্রামপুলিশ পাঠিয়ে কাজ বন্ধ রাখার জন্য বলেছি। সরকারি রাস্তা দখল করে কেউ ঘর নির্মাণ করতে পারবে না। তদন্ত করে তা অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।


Top