আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর সোনাগাজীর ধর্ষণের শিকার তরুণীকে বিয়ের শর্তে আসামিকে জামিন দেন হাইকোর্ট

বিশেষ প্রতিনিধি 

ফেনীর সোনাগাজীর ধর্ষণের শিকার তরুণীকে বিয়ের শর্তে আসামিকে জামিন দেন হাইকোর্ট

প্রথমে প্রেম, এরপর শারীরিক সম্পর্ক। পরে ধর্ষণের মামলা। গ্রেপ্তার হয়ে কারাগারে প্রেমিক। জামিন আবেদন আসে হাইকোর্টে। বিয়ের শর্তে জামিনে রাজি হন আদালত। সম্প্রতি ফেনীর সোনাগাজীর একটি ধর্ষণ মামলার বিয়ের শর্তে জামিন দেন হাইকোর্ট।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন জানান, দু’পক্ষের দিকে তাকিয়ে সবচেয়ে ভালো সিদ্ধান্তটি দেন আদালত।

আদালত সূত্র জানায়, ধর্ষণের সাম্প্রতিক ট্রেন্ড বিয়ের প্রলোভনে ধর্ষণ। তেমনি একটি ঘটনা ঘটে চলতি বছর ২৭ মে ফেনীর সোনাগাজীতে। জিয়াউদ্দিন নামের একুশ বছরের এক যুবক ভালোবাসার সম্পর্কে জড়ান পাশের বাড়ীর এক ১৮ বছরের তরুণীর সাথে। করোনা মহামারীতে বাসায় নিয়ে ধর্ষণ করেন। পরে জিয়াউদ্দিনে বিরুদ্দে ধর্ষণের মামলা করে ঐ তরুণী। গ্রেপ্তার হন জিয়া। ৩০ জুন এ মামলার চার্জশিট দেয় পুলিশ।

সেই মামলায় বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চে জামিন নিতে আসেন জিয়া উদ্দিন। ঐ তরুণীকে বিয়ের শর্তে জামিনের কথা বলে হাইকোর্ট। আর এ বিয়ের আয়োজনের দায়িত্ব দেয়া হয় ফেনী জেলা কারা কর্তৃপক্ষকে।

ফেনীর ঘটনার আগে হাইকোর্টের একই বেঞ্চ ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রাজশাহীর এক আসামীকে বিয়ের শর্তে জামিন দেন।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আরো বলছেন, এ দুই বিয়ের পরিণতির উপর নির্ভর করছে, ভবিষ্যতে এমন মামলায় জামিন হবে কি না। আর তা নজরেও রাখবেন উচ্চ আদালত।

 


Top