আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনী ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মো. স্বপন মজুমদার

ফেনী ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে ‘ ইমপ্রুভমেন্ট অব টিচার্স এন্ড রিসার্চ একটিভিটিস অব দ্য ফ্যাকাল্টি মেম্বার্স ‘ এর উপর একটা ট্রেইনিং সেশন এর আয়োজন করা হয়। আজ (৫ ডিসেম্বর, ২০২৩) বিকেল ৩ টায় এই ট্রেইনিং সেশন শুরু হয়।

ফেনী ইউনিভার্সিটির প্রক্টর ও আইন বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ আয়াত উল্লাহ’র সভাপতিত্বে কিনোট স্পিকার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. জামালউদ্দীন আহমদ।

মোহাম্মদ আয়াত উল্লাহ’র স্বাগত বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. জামালউদ্দীন আহমদ উপস্থিত শিক্ষকদের সময়নিষ্ঠ, সহযোগিতাপরায়ণ, গবেষণামুখী, পরিশ্রমি ও শিক্ষার্থী বান্ধব হওয়ার আহ্বান জানান। এছাড়া, তিনি আদর্শ শিক্ষক হিসেবে নিজেদের তৈরি করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

সমাপনী বক্তব্য প্রদান করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম। আলোচনা পর্ব শেষে শিক্ষকবৃন্দরা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। তারা আজকের বিষয়ের উপর মাননীয় উপাচার্যকে বিভিন্ন প্রশ্ন উত্তাপন করেন এবং তিনি প্রতিটা প্রশ্নের সন্তোষজনক উত্তর প্রদান করেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির রেজিস্ট্রার এএসএম আবুল খায়ের, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারুন আল রশীদ, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শাহ আলম সহ শিক্ষকবৃন্দ।

পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের প্রভাষক ঋতু ঘোষ।


Top