আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনী ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ করল ডিবেটিং ক্লাব

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ করল ডিবেটিং ক্লাব। গতকাল মঙ্গলবার (১৪ মে) দুপুরে ইউনিভার্সিটি প্রাঙ্গনে উক্ত ক্লাবের উদ্যোগে ক্যাম্পাস সৌন্দর্য বর্ধনে এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষায় উক্ত কর্মসূচী পালিত হয়।

 

ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মারিয়া মাহমুদ বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোন বিকল্প নাই। তাই প্রত্যেক কে নিজ নিজ অবস্থান থেকে প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপন করা উচিত।

উক্ত ক্লাবের সদস্য জাহিদ হাসান রিয়াদ বলেন, ডিবেটিং ক্লাব ব্যাতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে। এই বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য বাড়বে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।

এ সময় উক্ত ক্লাবের প্রধান সমন্বয়কারী ও ছাত্র উপদেষ্টা মোঃ আব্দুল্লাহ আল ইউনুস, এফইউ সোশ্যাল সার্ভিস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন, ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মারিয়া মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব আহমেদ মিয়াজীসহ ডিবেটিং ক্লাবের সদস্যবৃন্দরা অংশ নেন।


Top