আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনী ইউনিভার্সিটিতে সাইবারজগতে ঝুঁকি ও করণীয় বিষয়ক সেশন অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটিতে সাইবারজগতে ঝুঁকি ও করণীয় নিয়ে “বি সাইবার স্মার্ট” বিষয়ক সেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে ইউনিভার্সিটি কেন্দ্রীয় মিলনায়তনে সাইবার ক্রাইম অ্যাওয়ারন্যাস ফাউন্ডেশন (সিসিএফ) ও ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের মুটিং সোসাইটির যৌথ সমন্বয়ে উক্ত সেশনের আয়োজন করা হয়।

 

সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের, হ্যাকিং কি, হ্যাকাররা কিভাবে হ্যাক করে, ফিশিং লিংক, ইমেইল হ্যাকিং থেকে বাঁচার উপায়, সোশ্যাল মিডিয়া হ্যাকিং ও বাঁচার উপায়, ম্যালওয়্যার, স্পাইওয়্যার কি, ডিজিটাল ফরেন সিক, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ফ্যাক্ট চেকিং, সাইবার অপরাধের শাস্তিসহ নানা বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এছাড়া, উক্ত সেশনের উপর কুইজের আয়োজন করা হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৩ বিজয়ীকে পুরস্কার বিতরণ করা হয়।

 

সেশনটি পরিচালনা করেন সাইবার ক্রাইম অ্যাওয়ারন্যাস ফাউন্ডেশনের প্রোগ্রাম সেলের কনভেনর আবদুল্লাহ নাইম।

এসময় উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক এবং মুটিং সোসাইটির প্রেসিডেন্ট সাখাওয়াত সাজ্জাত সেজান, মুটিং সোসাইটির মডারেটর ও অত্র বিভাগের প্রভাষক উম্মে হাবিবা জিতু, সাইবার প্যারাডাইস লি. চেয়ারম্যান আবদুল্লাহ হাসান, সাইবার ক্রাইম অ্যাওয়ারন্যাস ফাউন্ডেশনের ডেপুটি প্রোগ্রাম অফিসার শরিফুল ইসলামসহ শিক্ষার্থীরা।


Top