আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনী ইউনিভার্সিটিতে সুস্থ দেহ, সুস্থ মস্তিষ্কের উপর সেশন অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটিতে সুস্থ দেহ, সুস্থ মস্তিস্কের উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে ফেনী ইউনিভার্সিটি কেন্দ্রীয় মিলায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদের সভাপতিত্বে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারগেটিভ মেডিসিন এট দ্যা ইউনিভার্সিটি অফ ইন্টারগেটেড হেলথ (ইউএসএ) অধ্যাপক ডাঃ মুজিবুল হক। অসাস্থকর খাবার কীভাবে মানুষের শরীর ও মস্তিষ্কের উপর খারাপ প্রভাব বিস্তার করে তা তিনি তুলে ধরেন। দেহ ও মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন তিনি।

জনসংযোগ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো: মোস্তফা কামাল, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারুন আল রশীদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম,

ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শাহ আলম, সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী আকবর সিয়াম, ছাত্র উপদেষ্টা মো: আব্দুল্লাহ আল ইউনুস,শিক্ষক-শিক্ষার্থীসহ, কর্মকর্তা-কর্মচারীরা।


Top