আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের ‘স্পিরিট অফ জেসাপ এওয়ার্ড’ অর্জন

মো.স্বপন মজুমদার:

প্রথমবারের মত ‘ফিলিপ সি জেসাপ আন্তর্জাতিক মুটকোর্ট প্রতিযোগিতা ২০২৪’ এ অংশগ্রহণ করে ফেনী ইউনিভার্সিটি। এই প্রতিযোগিতাকে মুটকোর্ট প্রতিযোগিতার বিশ্বকাপ বলা হয়ে থাকে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মিলিয়ে ৩৬ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। ফেনী ইউনিভার্সিটিকে উক্ত প্রতিযোগিতায় “স্পিরিট অফ জেসাপ এওয়ার্ড” ঘোষণা করা হয়।

ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস এসোসিয়েশন (ILSA) এবং US Embassy এই আয়োজন করে থাকে। উক্ত প্রতিযোগিতার তিনটি দল আন্ত্রর্জাতিক রাউন্ডে অংশগ্রহণ করে যেটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। এই আয়োজনের ফাইনাল রাউন্ড এবং সমাপনী অনুষ্টানে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের মাননীয় বিচারক জাস্টিস নায়মা হায়দার চৌধুরী, জাস্টিস শেখ হাসান আরিফ, এবং জাস্টিস রুহুল কুদ্দুস। এছাড়া উপস্থিত ছিলেন US Embassy’s Resident Legal Advisor জনাব হাওয়ার্ড। এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের এম্বাসাডর পিটার ডি হাস এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান এফ রহমান।

ফেনী ইউনিভার্সিটির এই দলের সদস্য ছিলেন আইন বিভাগের ৩০ ব্যাচের শিক্ষার্থী কাজী মুহিবুল হক শাফি, আরফান হোসেন, জাহিদ হাসান রিয়াদ, জুলেখা রেজভী এবং আইমান সুলতানা। এই দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন আইন বিভাগের প্রভাষক এবং ফেনী ল মুটিং সোসাইটির মডারেটর জনাব সাখাওয়াত সাজ্জাত সেজান।


Top