আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষককে বিদায় সংবর্ধনা প্রদান

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক ফরহাদ আহমেদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (১৭ মে) সকালে ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলায়তনে আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম জামালউদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্য তিনি বিদায়ী শিক্ষকের আগামীর পথচলা যেন সুন্দর ও সমৃদ্ধ হয় তার জন্য শুভ কামনা জানান।

আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোঃ নাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোস্তাফা কামাল, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারুন আল রশীদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডিন ও ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের খন্ডকালীন অধ্যাপক এবিএম আবু নোমান, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আলী আক্কাস, প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আয়াতুল্লাহ, সহকারী অধ্যাপক সাখাওয়াত সাজ্জাত সেজান।

আইন বিভাগের ৩১ তম ব্যাচের শিক্ষার্থী কামরুজ্জামান জেহাদ ও কাজী সুমাইয়ার যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম, প্রভাষক কাজী তাসনিম জাহান, প্রভাষক উম্মে হাবিবা জিতু, ল স্টুডেন্টস’ ফোরামের সাধারণ সম্পাদক ইসফার উজ জামান ইফাজ, ল ব্লাড সেলের সাধারণ সম্পাদক রাকিব আহমেদ মিয়াজীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Top