আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনী ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে থিয়েট্রিক্স এর ওপর সেমিনার অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার:
ফেনী ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের উদ্যোগে থিয়েট্রিক্স এর ওপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪) দুপুরে ফেনী ইউনিভার্সিটি কেন্দ্রীয় মিলায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

ফেনী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার, নাট্যনির্মাতা ও চলচ্চিত্রকার গিয়াস উদ্দিন সেলিম। তিনি তার বক্তব্যে ফিল্ম সম্পর্কে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। এছাড়া, থিয়েটার এবং তার ব্যাক্তিগত জীবন সম্পর্কে বিভিন্ন তথ্য জানান।

ইংরেজি বিভাগের প্রভাষক জাওয়াদ উল করিমের পরিচালনায় উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারুন আল রশীদ, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শাহ আলম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক বুশরা জেসমিন তৃষা, ছাত্র উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো: আব্দুল্লাহ আল ইউনুছ, ইংরেজী বিভাগের প্রভাষক সুদীপ দাস, ঋতু ঘোষসহ অন্যান্ন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

পরিশেষে স্বপ্নজাল চলচ্চিত্রটি শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে প্রদর্শন করা হয়।


Top