আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনী ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টর উদ্যোগে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের আয়োজন

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টর উদ্যোগে এক ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের আয়োজন করা হয়। (২৮ অক্টোবর ২০২৩, শনিবার) ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম জামালউদ্দীন আহমেদ এবং ট্রেজারার অধ্যাপক তায়বুল হকের নেতৃত্বে দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) উদ্দেশ্য রওনা দেন সিএসসি ডিপার্টমেন্ট।

এতে আরও অংশগ্রহণ করেন সিএসই ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক বুশরাত জাহান, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আজকের ভিজিট তদারকি করেন বিটিসিএল ফেনী শাখার এসিসট্যান্ট ম্যানেজার জনাব তোফায়েল আহমেদ।

তিনি শিক্ষার্থীদেরকে বাংলাদেশে প্রচলিত টেলিকমিনিকেশ ও নেটওয়াকিং এর ব্যবহার এবং প্রযুক্তি সম্পর্কে ব্যবহারিক ধারণা প্রদান করেন। এছাড়া শিক্ষার্থীদের সাথে দুই ঘণ্টা ব্যাপী একটি লেকচারের মাধ্যমে কমিউনিকেশন সার্ভার, পিসিএম, ওএসআই মডেল, রাউটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

উল্লেখ্য, এই ভিজিটে অংশগ্রহণ করে সিএসই ডিপার্টমেন্টের ‘ফল-২০২৩’ সেমিস্টারের ডেটা কমিউনিকেশান এবং কম্পিউটার নেটওয়ার্কস কোর্সের শিক্ষার্থীরা ও কোর্সের শিক্ষকগন।


Top