আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনী ইউনিভার্সিটির সিএসই বিভাগের মিট এন্ড গ্রিট অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটি কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের উদ্যোগে মিট এন্ড গ্রিট অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে মিট অ্যান্ড গ্রিটসহ সিএসই ক্যারিয়ার নিয়ে আলোচনা,রোবোটিক্সের উপর সেশন,৩২তম ব্যাচকে বরণ এবং সিএসই গার্লস কমিউনিটি কতৃর্ক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম জামালউদ্দীন আহমদ।প্রধান অতিথির বক্তব্যে তিনি সিএসই ডিপার্টমেন্টের ৩২ তম ব্যাচকে স্বাগতম জানান এবং ইউনিভার্সিটির বিভিন্ন নিয়ম কানুন মেনে চলার জন্য আহ্বান জানান।পরিশেষে সিএসই ডিপার্টমেন্টের এমন দারুন উদ্যোগের জন্য ভূয়সী প্রশংসা করেন।

সিএসই ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান বুশরাত জাহানের সভাপতিত্বে ও সিএসই ডিপার্টমেন্টের ৩২তম ব্যাচের শিক্ষার্থী সামিহা সাল সাবিল হাই সঞ্চালনায় কিনোট স্পিকার হিসেব উপস্থিত ছিলেন এডভাইজার প্রফেসর ড. মোহাম্মাদ সামসুল আরেফিন। তিনি সিএসই ক্যারিয়ারের উপর আলোচনা করেন।

দ্বিতীয় সেশনে কুমিল্লা ইউনিভার্সিটির থেকে রোবোটিকস টিম সিএসই রোবোটিকস ক্লাবের সদস্যদের LFR প্রতিযোগিতার উপর একটি ২ ঘন্টার সেশন পরিচালনা করেন।

এতে প্রফেসর মোহাম্মদ জাবেদ হোসাইন, সিএসই ডিপার্টমেন্টের প্রভাষক ও আয়োজক কমিটির আহবায়ক আবু রায়হান, প্রভাষক মরিয়ম আক্তার, প্রভাষক সাজ্জাদ হোসেন মজুমদার,ল্যাব টেকনিক্যাল অফিসার আব্দুর রহমান রিয়াদসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরিশেষে, পিঠা উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


Top