আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনী জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন দাগনভূঞার কাউছারা আক্তার

দাগনভূঞা প্রতিনিধি:
ফেনী জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক  নির্বাচিত হয়েছেন কাউছারা আক্তার।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ উপলক্ষে জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব এবং বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠদের মনোনীত করা হয়েছে। জেলা কমিটি যাচাই-বাছাই শেষে এতে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কাউছারা আক্তার।

গত সোমবার (২৩ সেপ্টেম্বর) ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন আহমেদ এর যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের নিত্যনৈমিত্তিক কাজের মূল্যায়ন এবং তাদের উদ্বুদ্ধ করতে একটি কমিটির মাধ্যমে শ্রেষ্ঠ নির্বাচন করা হয়। সেই বিশ্লেষণে কাউছারা আক্তার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে বিবেচিত হয়েছেন।

জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় কাউছারা আক্তার সকল শিক্ষক-সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শুভানুধ্যায়ী সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রয়াস নিয়ে এগিয়ে যাওয়াই হচ্ছে লক্ষ্য।

উল্লেখ্য, তিনি গত ১০ সেপ্টেম্বর দাগনভূঞা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি দাগনভূঞা উপজেলার বাগডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ২০১৭ সালের ২ নভেম্বর যোগদান করেন। পিএসসি কর্তৃক,৩৪তম বিসিএস (নন-ক্যাডার) হিসেবে তার নিয়োগ হয়েছে।


Top