আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনী জেলার শ্রেষ্ঠ ভূমি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মোঃ ইয়াছিন

{"data":{"activityName":"","alias":"","appversion":"0.0.1","editType":"image_edit","exportType":"ads_export","filterId":"","imageEffectId":"","os":"android","pictureId":"9c8eb2e2e9aa4badb4e294118c61b106","playId":"","product":"lv","infoStickerId":"","stickerId":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

আবদুল্লাহ আল মামুন:
ফেনী জেলার শ্রেষ্ঠ ভূমি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মোঃ ইয়াছিন এম কম, এমবিএ, এলএলবি। ২০২৪-২০২৫ অর্থবছরের ভূমি ব্যবস্থাপনায় জেলার শ্রেষ্ঠ ভূমি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

মাসিক জেলা রাজস্ব সম্মেলনে জেলা প্রশাসন আয়োজিত সভায় রবিবার (২৪ আগষ্ট ) দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোঃ ইয়াছিনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, আরডিসি অশোক বিক্রম সিংহসহ জেলার সকল ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা। জানা গেছে, ভূমি মন্ত্রণালয়ের আওতায়ধীন মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হন পরশুরাম পৌর ভূমি অফিসের ভূমি কর্মকর্তা মোঃ ইয়াছিন।

সম্মাননা পেয়ে মোঃ ইয়াছিন বলেন, আরো উজ্জীবিত হয়েছি এবং নিজের শ্রম ও মেধার বিকাশ ঘটিয়ে সরকারি সম্পত্তি রক্ষা ও সর্বসাধারনের ভূমি সংক্রান্ত আন্তরিক সেবা আরো জোরালো করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মোঃ ইয়াছিন জেলার সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামের হাজী আবদুল মালেকের ছেলে।


Top