আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনী মডেল থানা পরিদর্শনে যান ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা

মো.স্বপন মজুমদার:
ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের শিক্ষার্থীরা ফেনী মডেল থানা পরিদর্শন করে এবং এসময় ফৌজদারি বিচারিক প্রক্রিয়ায় পুলিশী তদন্তের উপর একটি লেকচার অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৫ অক্টোবর) সকালে ফেনী মডেল থানার কনফারেন্স রুমে ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগ ও ফেনী মডেল থানার যৌথ উদ্যোগে লেকচারটি অনুষ্ঠিত হয়।

ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থোয়াই অংপ্রু মারমা এবং ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বক্তা হিসেবে ফৌজদারি বিচারে তদন্তের উপর আইন বিভাগের শিক্ষার্থীদেরকে বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় তদন্ত চলমান প্রক্রিয়ায় যেসব নথিপত্র তৈরী করতে হয় এবং তদন্ত কিভাবে সম্পন্ন করতে হয়, পাশাপাশি আদালতের সাথে কিভাবে সংযোগ স্থাপন করতে হয় তার বাস্তবিক বিষয়গুলু শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগ তাদের শিক্ষা কার্যক্রমে বরাবরের মত ব্যাতিক্রমী ধারা বজায় রাখে। শিক্ষার্থীদের প্রায়োগিক জ্ঞান অর্জন করতে নানা উদ্যোগ নিয়ে থাকে এবং এরই ধারাবাহিকতায় আজকের এই সেশন।

এই লেকচারের মাধ্যমে শিক্ষার্থীরা ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল স্টেজে তদন্ত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বাস্তবিক জ্ঞান অর্জন করবে। পরিশেষে শিক্ষার্থীদের জন্য এরকম সুযোগ করে দেয়ার জন্য ফেনীর পুলিশ প্রশাসন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


Top