আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আ.লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শুসেন চন্দ্র শীল

ফেনী প্রতিনিধি :

ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শুসেন চন্দ্র শীল। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে মনোনীত করা হয়। এখানে আগামী ৭ অক্টোবর উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।

গত ৮ সেপ্টেম্বর তার পক্ষে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন জেলা যুবলীগ- ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।

৭ সেপ্টেম্বর তৃণমূলের ভোটাভুটিতে সর্বাধিক ভোট পাওয়ায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে মনোনয়ন দিতে দলের হাইকমান্ডে সুপারিশ করা হয়।

এর আগে বর্ষীয়ান রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বি.কমের মৃত্যুতে শূন্য হয় ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ।


Top