আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনী স্টেশনকে আধুনিকায়ন করার ঘোষণা দিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

ফেনী প্রতিনিধি :

ফেনী রেলওয়ে স্টেশনকে আধুনিকায়ন করার ঘোষণা দিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ রবিবার ভোরে পরিদর্শনে এসে তিনি বলেন, একটি আধুনিক রেলষ্টেশন তৈরি করা হবে। শতবছর পরেও যেন মানুষ মনে রাখতে পারে। ঢাকার চেয়ে চট্টগ্রামের সাথে ফেনীর মানুষের যোগাযোগ বেশি। তাই ফেনী থেকে চট্টগ্রাম চলাচলের আলাদা ট্রেন চালুর ব্যবস্থা করবো। রেলকে নিয়মের মধ্যে আনার কাজ চলছে। টিকিট ছাড়া যাতে কেউ প্লাটফর্মে ঢুকতে না পারে সেই প্রক্রিয়া চলছে। সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর দাবীর প্রেক্ষিতে রেলমন্ত্রী বলেন, জেনারেটের প্রয়োজনীয়তা পরীক্ষা-নিরীক্ষা করে এটি স্থাপন করা হবে।এসময় জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, স্টেশন মাষ্টার মো: মাহবুবুর রহমান, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল সহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Top