আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


বগুড়ায় চেয়ারম্যানের সঙ্গে পালিয়ে গেলেন নারী মেম্বার

বিশেষ প্রতিবেদক:

বগুড়া সদর উপজেলায় নিশিন্দারা ইউনিয়নের এক নারী সদস্যকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

নারী ইউপি সদস্য কল্পনা ইয়াসমিন ও চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রায় দেড় মাস আগে পালিয়ে গেলেও সম্প্রতি বিষয়টি জানাজানি হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

স্থানীয়রা জানায়,  উপজেলার নওদাপাড়ার রফিকুল ইসলামের স্ত্রী ও একই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড) নারী আসনের (সদস্য) মহিলা মেম্বার কল্পনা ইয়াসমিনের বাড়িতে প্রায়ই যাতায়াত করতেন নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম। এতে তাদের ভেতরে পরকীয়ার সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করেন প্রতিবেশীরা। গত ৫ ফেব্রুয়ারি বিকেলে শহিদুল ইসলাম ও কল্পনা ইয়াসমিন নিখোঁজ হন। পরে নারী ইউপি সদস্য কল্পনার স্বামী রফিকুল জানতে পারেন, চেয়ারম্যান তার স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছেন।

রফিকুল বলেন, শহিদুল চেয়ারম্যানের সঙ্গে মোবাইলে কথা হয়েছে, কল্পনাকে তিনি বিয়ে করেছেন। এ বিষয়ে বাড়াবাড়ি না করতে হুমকিও দিয়েছেন শহিদুল।

রফিকুল আরও বলেন, ‘তিন সন্তানের মুখের দিকে তাকিয়ে লোক লজ্জার ভয়ে এতদিন নীরবে অপেক্ষা করেছি। নিজের ভুল বুঝে যদি পুনরায় ফিরে আসলে তাকে ঘরে ফিরিয়ে নেব।

এ বিষয়ে শহিদুল চেয়ারম্যানের মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানিয়েছেন, এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।


Top