আজ || মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন    
 


বদলে যাচ্ছে নোয়াখালীর ভাসানচর, গড়ে উঠছে আন্তর্জাতিক মানের হোটেল-শপিংমল-রেস্টুরেন্ট

অনলাইন ডেস্ক 

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার এক সময়ের জনমানবহীন ভাসানচরে জাতিসংঘের কর্মকর্তাদের জন্য গড়ে তোলা হচ্ছে চোখ ধাঁধানো স্থাপনা। জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ভাসানচরমুখী হওয়ায় তাদের জন্য দ্বীপের উত্তরপ্রান্তে তৈরি করা হচ্ছে একটি পাঁচতারকা মানের হোটেল।

চরের মাটিতে স্টিল স্ট্যাকচারে তোলা হোটেল ও আবাসিক ভবনের পাশেই চলছে আন্তর্জাতিক মানের সুইমিংপুল, জিম এবং টেনিস কোর্টের কাজ। অবসরে নৌকায় ঘুরে বেড়ানোর জন্য কাটা হচ্ছে কৃত্রিম খালও।

জানা গেছে, পাঁচ তারকা একটি হোটেলের পাশাপাশি একই মানের আরও দুটি বহুতল ভবন নির্মাণের কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে। এতে থাকবে আন্তর্জাতিক মানের সুইমিং পুল, জিম এবং টেনিস কোর্ট। ইতোমধ্যে রেস্টুরেন্ট-সেলুন-লন্ড্রিসহ নানা সুযোগ-সুবিধা নিয়ে কার্যক্রম শুরু হয়েছে একটি শপিংমলের।

মূলত, ভাসানচর পর্যবেক্ষণে আসা জাতিসংঘের বিদেশি কর্মকর্তাদের সুবিধার্থেই গড়ে তোলা হয়েছে এই শপিংমল। পাশেই রয়েছে উন্নতমানের সেলুন, লন্ড্রি ও রেস্টুরেন্ট। রাজধানী ঢাকা কিংবা বিভাগীয় শহরের শপিংমলগুলোর মতোই ভাসানচরে তৈরি করা হয়েছে আইল্যান্ড মল নামের বিপণিবিতানটি।

ভাসানচর আশ্রয়ন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কমান্ডার আনোয়ারুল কবির বলেন, বসবাসের জন্য সকল সুবিধা তো আছেই। এছাড়াও এসব ভবনের বাসিন্দাদের জন্য থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) অতিরিক্ত কমিশনার মোয়াজ্জেম হোসাইন বলেন, এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। হোটেলের পাশেই থাকবে জাতিসংঘ এবং শারণার্থী বিষয়ক কমিশনের জন্য আরও দুটি বহুতল ভবন। তিনটি ভবনেরই নির্মাণ কাজ শুরু হয়েছে কয়েক মাস আগেই।

 


Top