আজ || বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হংকং’র নতুন কমিটি

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হংকং’র নতুন কমিটি নিজস্ব প্রতিবেদক: হংকংয়ে অবস্থানরত বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হংকংয়ের (বিএএইচ) নতুন কমিটি গঠিত হয়েছে। ১১ সদস্যের নতুন এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ এম মহিউদ্দিন মহি এবং টানা ২য় মেয়াদে আবারও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন খুলনার সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ আশফাকুর রহমান পলাশ। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। কমিটিতে নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি হোসাইন মো. মোশাররফ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কাজল, কোষাধ্যক্ষ স্বপন কুমার দত্ত, সাংস্কৃতিক সম্পাদক মো. খাইরুল ইসলাম নিজামী, ক্রীড়া সম্পাদক শেখ নিয়াজ হোসাইন, পাবলিক রিলেশন সম্পাদক মো. গোলাম মোস্তফা, সদস্য মো. নাহিদুল ইসলাম আজমল, মো ফরহাদ ইসলাম রবিন ও ড. ফকরুল ইসলাম বাবু। সম্প্রতি বাংলাদেশ কন্সুলেট জেনারেল অফ হংকং এর কনসাল জেনারেল ইসরাত আরা নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। বাংলাদেশ কমিউনিটির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে নবনির্বাচিত সভাপতি সৈয়দ এম মহিউদ্দিন বলেন, হংকংস্থ বাংলাদেশ কমিউনিটির সকল সদস্যদের সমর্থন ও সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আগামীতেও এই সংগঠন পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা থাকবে।


Top