আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির আয়োজনে বাহরাইন প্রবাসীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

মো.স্বপন মজুমদার:

বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির আয়োজনে বাহরাইন প্রবাসীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না? অমর এই বাণীর সাথে একাত্ত্বতা পোষণ করে

মহান স্বাধীনতা দিবস এবং পবিএ মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি বাহরাইন শাখার উদ্যোগে দেশটিতে অবস্থানরত সাধারণ প্রবাসী বাংলাদেশিদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

শুক্রবার দেশটির রিফা সহরের আল রিফা মেডিকেল সেন্টারে সকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ৪ শতাধিক প্রবাসীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ফ্রি চিকিৎসা নিতে আসা প্রবাসীরা জানান বর্তমান সময়ে দেখা যায় অনেক হাসপাতাল সাধারণ একটু অসুস্থতায় একাধিক পরীক্ষা দেন।

যে কারনে একজন প্রবাসীকে শুধুমাত্র পরীক্ষার পিছনেই অনেক অর্থ খরচ করতে হয়।

সেইসাথে হাসপাতালে আসা যাওয়া সহ নানা ধরনের সমস্যা তো আছেই। তাই আমরা সাধারণ প্রবেসীরা এখানে ফ্রি চিকিৎসা নিতে পেরে অনেক আনন্দিত।

প্রবাসীরা বলেন এখানে ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করায় বাংলাদেশ ওয়েলফেয়ার চেয়ারম্যান তাজউদ্দিন সেকান্দার কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান

এসময় বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির পক্ষ থেকে ফ্রি চিকিৎসা নিতে আসা প্রবাসীদের সার্বিকভাবে সহযোগিতা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন।

পরে চিকিৎসা নিতে আসা সকল প্রবাসী ও দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রোগ্রামটি সহযোগীতা করায় সকলের প্রতি বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান তাজউদ্দিন সেকান্দার।


Top