আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার উদ্যোগে পাঁচ দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিকতা শুরু

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার উদ্যোগে পাঁচ দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিকতা শুরু

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার উদ্যোগে ৬ষ্ঠ তম শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী পূজায় দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বাহরাইন প্রবাসী বাংলাভাষী সম্প্রদায় পালন করছেন এই অনুষ্ঠানটি।

দেশটির রাজধানী মানামা (২০অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টায় স্থাপিত অস্থায়ী মণ্ডপে এ পূজার আয়োজন করা হয়।

বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি হিন্দুদের
সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর আয়োজনে ৬ বছর ধরে বাহরাইনে এ পূজার আয়োজন করে আসছেন।

পূজার আয়োজনের জন্য হিন্দু মহাজোট কে সহায়তা করেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সংগঠনগুলো।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি বকুল সূত্রধরের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব ও ছোটন দেবনাথ এর যৌথ পরিচালনায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েছ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার যীশু, সংগঠনের নির্বাহী সভাপতি অনুকূল দেবনাথ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিধান মজুমদার সহ বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও মহাষষ্ঠীর পূজার মাধ্যমে, ৫দিন ব্যাপী পূজার শুভ সূচনা করা হয়, পূজার পুরহিত্ব করেন প্রদীপ ভট্টাচার্য। ভক্তগণ, মায়ের চরণে পূস্পাঞ্জলি প্রদান করেন ও মহাপ্রসাদ গ্রহন করেন।

প্রবাসীরা দেশের পূজাকে স্বপ্ন পূরণের মধ্য দিয়ে প্রবাসের মাটিতে পূজা করতে পেরে সবাই আনন্দিত।

এ বছর ভক্তদের কষ্ট দূর করতে দেবী দুর্গা আসবেন ঘোড়ায় চড়ে, আর দশমীর দিন বিদায় নেবেন একই বাহনে।


Top