আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার উদ্যোগে কালীপূজা উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার উদ্যোগে কালীপূজা উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালী পূজ উপলক্ষে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখা

(৪ নভেম্বর) বৃহস্পতিবার দেশটির হামালায় রুমি সুইমিংপুলের হলরুমে রাত ৯টায় এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়

সভায় আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি অভিনাশ পাল,

পূজা কমিটির প্রধান উপদেষ্টা সুকুমার যিশু,

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি বকুল সূত্রধর,

পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবু দুলাল দাশ,

বিষ্ণুপদ দেব,

বিধান মজুমদার,

অনুকুল দেব নাথ,

উত্তম পবু,

রুপম পাল সহ কমিটির নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন লিন্নাস মেডিকেল সেন্টারের মাইক্রোবায়োলোজিস্ট ল্যাব ইনচার্জ নজরুল ইসলাম নাহিদ

এসময় পূজা মণ্ডপে আসা সকল শ্রেণীর পেশার এবং আগত পূজার দর্শনার্থীদের ফ্রী স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালনা করেন

বাংলাদেশি মালিকানাধীন একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান লিন্নাস মেডিকেল সেন্টার

পরে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পূজা কমিটির নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন একটি স্বার্থান্বেষী মহল দুরভিসন্ধিমূলকভাবে কুমিল্লার পূজামণ্ডপের ঘটনা ঘটিয়েছে। এরপর বিভিন্ন জায়গায় মণ্ডপে ভাঙচুর, আগুন দেওয়া, বাড়িঘরে হামলা, সনাতন ধর্মাবলম্বীদের পিটিয়ে আহত করার মতো ঘটনা ঘটেছে।

হিন্দু পরিবারগুলোতে হামলা ও নির্যাতনের ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।


Top