আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল

১৬ বছর পর সভাপতি পদে নতুন কাউকে পেলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাবেক ফুটবলার ও বিএনপি নেতা তাবিথ আউয়াল বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বাফুফের সাবেক সহ-সভাপতি।

শনিবার (২৬ অক্টোবর) দিনভর রাজধানীর একটি হোটেলে বাফুফের নিবার্চন অনুষ্ঠিত হয়। এবার ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন। সভাপতি পদে তাবিথ আউয়াল পেয়েছেন ১২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের ফুটবল কোচ মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫ ভোট।

এর আগে ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন তাবিথ আউয়াল। ২০২০ সালে সহ-সভাপতি পদে টাই হয়েছিল। পুনরায় নির্বাচনে ৪ ভোটে হেরে যান তিনি।

দেশের ফুটবলের সর্বোচ্চ এই সংস্থার এবারের নির্বাচনে সভাপতি পদে তাবিথ আউয়ালের বিজয় ছিল কেবল সময়ের অপেক্ষা। সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সভাপতি পদ দিয়ে গণনা শুরু করেন। আধাঘণ্টার মধ্যেই সভাপতি পদে গণনা শেষ হয়। আর রেকর্ড ভোট পেয়ে বিজয়ী জন তাবিথ আউয়াল।

তাবিথ আউয়াল বাফুফের তৃতীয় নির্বাচিত সভাপতি। বাফুফের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে তিনি সভাপতি হলেন। ১৯৯৮ সাল থেকে বাফুফের নির্বাচনী ব্যবস্থা শুরু হয়। প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন এস এ সুলতান। কাজী সালাউদ্দিন ছিলেন দ্বিতীয়। এই কিংবদন্তি ফুটবলার ২০০৮ সাল থেকে ৪ মেয়াদে বাফুফের সভাপতি ছিলেন। এবার তিনি ভোটে অংশ নেননি।।


Top