আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫ টায় বাংলাদেশ বিসনেস ফোরামের নিজস্ব হল রুমে সংগঠনের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে ও আবদুল হান্নান এবং আক্তারুজ্জামান সরকারের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম, গেস্ট অফ অনার ছিলেন দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েছ, বিশেষ অতিথি ছিলেন শ্রম সচিব মাহফুজুর রহমান, তৃতীয় সচিব তাছির উদ্দিন, ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক ড. শাহ আলম, অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, রমজান শীর্ষক আলোচনা পেশ করেন, মো. সেলিম,

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. শফিউদ্দিন আহমেদ, উপদেষ্টা গিয়াসউদ্দিন মিয়াজি, কয়েছ আহমেদ, মো. শাহজালাল, মনজুর আহমেদ, ড. মফিজ উদ্দিন, মহিউদ্দিন আহমেদ, আবুল বাসাত, আক্তার হোসেন কাচা মিয়া, মকবুল আহমেদ, আরো উপস্থিত ছিলেন মিজানুর রহমান, তোফাজ্জল হোসেনের মুকল, আকবর হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন,জয়নাল আবেদীন, এম এ হাশেম, মজিবুর রহমান ড. শাহেদুল ইসলাম, মাজহারুল ইসলাম বাবু, সবুজ মিলন, সোহেল, আল মারুফ, এম বি জালাল, সারওয়ার হোসেন সহ বিভিন্ন সামাজিক এবং আঞ্চলিক সংগঠন নেতৃবৃন্দ।

আলোচনা শেষে জাতি, মুসলিম উম্মাহের সমৃদ্ধি ও
বাঙালির স্বাধীনতা এবং স্বাধিকার আন্দোলনের সব শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Top