আজ || রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০    
 


বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর বাহরাইন শাখার নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ’র রেজি: নং ০৬/২০২২ বাহরাইন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

উক্ত কমিটি গঠন উপলক্ষে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ২ টায় যমুনা টিভির প্রতিনিধি: মো.স্বপন মজুমদার এর সভাপতিত্বে ও সম্রাট নজরুল ইসলাম ছিদ্দিকীর সঞ্চালনায় ভার্চুয়ালী এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বাংলা টিভির বাহরাইন প্রতিনিধি: সম্রাট নজরুল ইসলাম ছিদ্দিকী কে সভাপতি ও ডিবিসি নিউজ এর বাহরাইন প্রতিনিধি: নোমান ছিদ্দিকী কে সাধারণ সম্পাদক, এবং দৈনিক আলোকিত সকাল এর বাহরাইন প্রতিনিধি: মো. আলী তালুকদার মাহির কে সাংগঠনিক সম্পাদক, কিউ টিভির বাহরাইন প্রতিনিধি: মো. মনির হোসেন কে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক পূর্বকোণ এর বাহরাইন প্রতিনিধি: শুকান্ত দেব কে দপ্তর সম্পাদক, মো. ফয়জুল হোসেন ফয়সাল কে অর্থ সম্পাদক, এবং মো. স্বপন মজুমদার কে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এসময়,বিএমএসএফ’র সদস্যরা সামাজিক দায়বদ্ধ থেকে সাংবাদিকতা করার প্রতিশ্রুতি জ্ঞাপন করে সাংবাদিকদের স্বার্থ, অধিকার এবং মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


Top