আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে বাহরাইনে দায়িত্বরত ফিলিপাইনের রাষ্ট্রদূতকে বিদায় সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক :

বাহরাইন সরকারকর্তৃক অনুমোদিত সামাজিক সংগঠন “বাংলাদেশ সোসাইটির” কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাহরাইনে দায়িত্বরত ফিলিপাইনের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

(০৫ সেপ্টেম্বর) রবিবার সকাল ১০ টায় বাহরাইনে অবস্থিত ফিলিপাইন দূতাবাসে রাষ্ট্রদূতকে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে অভিনন্দন ও বিদায় জানানো হয়।

এসময় ফিলিপাইন দূতাবাসের কনসাল ব্রায়ান জেস সহ ফিলিপাইন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফিলিপাইনের বিদায়ী রাষ্ট্রদূত আলফনসো এ ভির বাংলাদেশ সোসাইটির করোনাকালীন সময়ের কার্যক্রমের ভূয়াসী প্রশংসা করেন এবং বাহরাইন সরকারের সহায়ক হিসেবে দুই কমিউনিটিকে একসাথে কাজ করার পরামর্শ দেন।

এসময় বাংলাদেশ সোসাইটি ও ফিলিপাইন কমিউনিটির নেতৃবৃন্দ যৌথ ভাবে রক্তদান, পরিচ্ছন্নতা কর্মসূচী, ফেন্ডলি ফুটবল ম্যাচ সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম করার সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমেদ বিদায়ী রাষ্ট্রদূতের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন। বাহরাইন সরকারের ভ্যাকসিনেশন প্রকল্পে বিদায়ী রাষ্ট্রদূতের সক্রিয় অংশগ্রহনের কথা স্মরণ করেন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, বিনোদন সম্পাদক আলাউদ্দিন আহমেদ, হুরা শাখার সভাপতি হাশেম রানা, সিত্রা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাহরাইন শাখার সভাপতি মো. স্বপন মজুমদার ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল ইসলাম প্রমুখ।

 


Top