আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাংলাদেশ সোসাইটি ও আল-হিলাল হসপিটালের মাঝে কোয়ারানটাইন চুক্তি স্বাক্ষরিত

মো.স্বপন মজুমদার 

বাহরাইন সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশী পতাকাবাহী সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ও আল -হিলাল হসপিটালের সাথে “সুলভ মূল্যে” কোয়ারানটাইন জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

শুক্রবার ১৬ই জুলাই রাত ৮ টায় আল -হিলাল হসপিটালের হল রুমে স্বাক্ষরিত অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।

বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় (NHRA) এর নির্দেশনা মোতাবেক যে সকল প্রবাসী বাহরাইনে আগমন করবেন তাদেরকে অবশ্যই (১০) দিনের কোয়ারানটাইন নিশ্চিত করতে হবে। তা’রি প‌রিপে‌ক্ষি‌তে শুধুমাত্র বাংলাদেশীদের জন্য মানসম্মত ও মনোরম পরিবেশে কোয়ারানটাইনের ব্যবস্থা করেন বাংলাদেশ সোসাইটি।

সাক্ষরিত অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলার তৌহিদুল ইসলামের উপস্থিতিতে সোসাইটির কেন্দ্রীয় সভাপতি আসিফ আহম্মেদ ও আল -হিলাল হসপিটালের সি ই ও ডাক্তার সারাত চন্দ্র চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

সাক্ষরিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির সহ সভাপতি মাজহারুল হক নয়ন, সাধারণ সম্পাদক সবুজ মিলন, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মোমিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আলা উদ্দিন, প্রচার সম্পাদক ইব্রাহিম গালিব, হুরা টিমের সভাপতি হাশেম রানা, সিত্রা টিমের সভাপতি ইউসুফ, মানামা টিমের সভাপতি ইসরাফিল ও আল -হিলাল হসপিটালের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৫ই জুলাই বাংলাদেশ সোসাইটি ও এসটার মেডিকেলের মধ্যে করোনা ভাইরাসের PCR পরীক্ষার একটি চুক্তি ও সাক্ষরিত হয়েছিল।


Top