আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ.কে.এম. মহিউদ্দিন কায়েস (১৫ অক্টোবর)বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) আদেল আব্দুল মালেকের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।

ঐসময় CEO আদেল তার প্রতিষ্ঠানের সহকর্মীদের নিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি বলেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের আদলে ২০১০ সালে ফ্যামিলি ব্যাংক নামকরণে এ ব্যাংকের উদ্বোধন করা হয় যেখানে হিজ হাইনেস শেখ নাসের বিন হামাদ আল খালিফার সাথে স্বয়ং ড. মুহাম্মদ ইউনূস এ ব্যাংকের উদ্বোধন করেন।

বর্তমানে এ ব্যাংকের দুইটি শাখা রয়েছে এবং তৃতীয় শাখাটি শিঘ্রই খোলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে বাহরাইনের বিভিন্ন অর্থসামাজিক উন্নয়নে এ ব্যাংক যথেষ্ট ভূমিকা রেখে চলছে।

CEO আরো বলেন, ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাদের পুরা ব্যাংক পরিবার গর্বিত এবং আনন্দিত। এ ব্যাংকের কার্যক্রম সরেজমিনে দেখতে আসায় তিনি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং দুই দেশের স্বার্থ সংশিষ্ট নানাবিধ বিষয়ে তাদের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে আশ্বস্ত করেন।

উল্লেখ্য ২০০৭ সালে ড. মুহাম্মদ ইউনূস বাহরাইনের সর্বোচ্চ মেডেল অর্ডার অব মেরিট মহামহিম রাজা শেখ হামাদ বিন ঈসা আল খালিফার কাছ থেকে গ্রহণ করেন। তিনি আমন্ত্রিত হয়ে মোট তিনবার বাহরাইন সফর করেন।

সর্বশেষ ২০১২ সালে তিনি স্যোশাল বিজনেস উইক-এ অংশগ্রহণ করেন এবং ঐসময় ক্রউন প্রিন্স ও প্রধানমন্ত্রী শেখ সালমান বিন হামাদ আল খালিফার সাথেও সাক্ষাৎ করেন।


Top