আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক।

বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস এবং বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রী নওয়াফ বিন মোহাম্মদ বিন হামাদ আল মাওদাহ এর সাথে আজ (১৪ অক্টোবর) সাক্ষাৎ করেন। উক্ত সাক্ষাতকালে তিনি বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রবাস-বান্ধব নানামুখী কার্যক্রমের জন্য মাননীয় মন্ত্রী নওয়াফকে ধন্যবাদ প্রদান করেন। বিশেষকরে বাহরাইনে দীর্ঘদিন ধরে ভিসা বিহীন বাংলাদেশী মুয়াজ্জিন ও তাদের পরিবারের সদস্যদের পুনরায় ভিসা প্রদানের অনুমতি দেয়ায় তিনি দূতাবাসের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানান।

উক্ত বৈঠকে বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রী প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক সেমিনার ও ক্যাম্পেইনের জন্য চার্জ দ্য অ্যাফেয়ার্সসহ বাংলাদেশ দূতাবাসের প্রশংসা করেন। এ প্রেক্ষিতে চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রবাসী বাংলাদেশীদের অনুকূলে আইনগত বিভিন্ন প্রক্রিয়া অধিকতর সহজতর করা, বাংলাদেশীদের জন্য ভিসা পুনরায় খোলে দেয়াসহ দুইদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। মাননীয় মন্ত্রী আলোচ্য বিষয়সমূহ দ্রুত সমধানে উদ্যেগ গ্রহণ করবেন মর্মে তিনি আন্তরিকতার সাথে আশ্বস্ত করেন। এ বৈঠকে চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোঃ মাহফুজুর রহমানও উপস্থিত ছিলেন।


Top